আমার আয়নায় লুকোনো তোমার চেনা মুখ কখনো
বদলায়নি সুবর্না, তোমার কাছে চটি জামা ছেড়ে দাড়াতে
পারা ভিখারি হতে আমার বরাবরের সাধ.... তবু তোমার
সাজানো চতুর্ভুজের কাটাকুটি খেলায় আমি সামিল
হইনি,,
, কখনো আমার সমস্ত দুঃখ দের ঘাসে পা
ডুবিয়ে ভোরের অপেক্ষায় শিশিরে ভিজতে দেখিনি,,
যে সকালের ঠিকানা অনেক মৃত্যু কথা লেখা থাকে
সেই সকাল সাঁকোহীন হলেই বা কি যায় আসে ,,
সুবর্না কথা দাও ভুলবে না ফেলে আসা তারা খসা রাতের
গল্পদের,, কথা দাও ভুলবে না সে সব বৃষ্টি কথা
যা কেবল শেষ কবছর তোমার স্রোতে মিশিয়ে
এসেছি......,,
আমি ঘর পোড়া তাই, ঘর ঘর হারানোর শোক আমার
উঠোনে জুড়ে, তুমি হাসছ আমার ছেলেমানুষী শব্দবুননে
,, তোমার কাছে চিরকাল আমি ভুমিকা হীন থাকতে চাই,
সমস্ত অপাংতেয় যাপন চিত্রের ছবি মুছে রাখি আয়নায়,,
যে আয়নায় সম্পর্ক কখনো অচেনা হবে না,
তাই কথা দাও আকাশের মত আমার আমিকে
তোমার আশ্রয়ে চিরন্তন রেখ সাঁকোর দুইপারে।
.............সুবর্না আমায় রেখো তোমার হাতের রেখায়।
.................. সুবর্না প্রিয় আমার আমি,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
সুবর্না (৩১)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন