অথচ গ্রাহ্য করো না ভালোবাসাকে....
আত্মহত্যা একটা পন্থা সে তুমি যে ভাবে নিতে চাও,
হতে পারে জন্ম যেমন তাকে মেনে নাও নয়তো পুরোপুরি বদলে ফেলে পাল্টে নাও জন্মচিহ্ন থেকে পরিচয়।
অথচ আমরা যাদের অনুভব আছে বলে বুক ঠুকি সময়ের পৃথিবীতে তারা নিজেরদের সাথে একটা গোটা সমাজ কে ঠকাই, দু নৌকাও পা দিয়ে বেশিদিন ভেসে থাকা যায় না,
একদিন গোপন বেঁচে থাকা কিংবা বাহ্যিক মৃত্যু দুটোই বড্ড হাস্যকর হয়ে ওঠে ....আসলে এই বাইরে এক ভেতরে আর এক আমরা কাপুরুষের বেশি মানুষ কম ,
মেনে নাও হে সখা হেরে যাওয়া মেনে নিয়ে নতুন করে জন্ম নাও .....
মুক্তি আসলে হোটেলের রুমে কিংবা মুঠোফোনে নয় .....মুক্তি নিজের ভেতর,,
...ভালোবাসা বড় মূল্যবান যত্ন করে রাখতে হয় এই মানুষ জন্মের আধারটায় ,
বড্ড অবহেলায় হারালে সে রতন... আর চিরকাল জনসভা ডেকে মঞ্চস্ত করলে একলা থাকার শোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন