সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

জানলা খোলা ঘর আমার

জানালা খোলা ঘর আমার তবু ক্যানভাসে সবচেয়ে প্রিয় রং অন্ধকার বর্ণে ভালবাসা খুঁজে নেয় ।
 তখন  বুঝি ....কোনো  ঝড়ই  ইদানিং,  আর বৃষ্টি আনতে পারবে  না ।
ঝরে গেছে স্মৃতি কখন বিস্মৃত হয়ে  ফ্যাসব্যাক ইদানিং  আর তোমায় ছুঁতে চায় না  .....অমন আমার আঁকা ছবি নষ্ট করে অন্য জনে .....
আসলে আসল রং চেনে  কজনে!
রাত্রির জাগা মানুষ টা  নিজের ভেতর আলাদিনের প্রদীপ জ্বালাতে পারে খুব সহজে ইদানিং ।
ভালোই হয় কখনো কখনো ভুল বোঝাবুঝির রেশ মৃত্যুর মাইল ফলক যখন ছুঁয়ে ফেলে ।

 ,  সইতে যারা পারে তাদের পরম নিবিড়তাও শেষমেশ সইতে শিখিয়ে যায় ......আপন বলে হয় না কেউ ....আসলে সবটুকু প্রয়োজনের আয়োজন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন