তোমার রাজ্যপাটে গুছিয়ে নাহয় এসো
যেখান থেকে তোমার প্রতি আমার যাওযার পথ
হয়েছিল শুরু আমি সেই রূপে দাঁড়িয়ে থাকবো
জন্মান্তরের ওপারে
শেষের ওপারে আরও একটা শুরু আছে
সেখানে তুমি এসো ...আমরা একসাথে
এক পৃথিবী সেদিন হাঁটবো
এমন দুকুলে দুজনের পথ চলা সেদিন থাকবে না
আমরা নদীর একই পারে বসত বাঁধবো
এমন টানাপোড়েন এর ভাঙ্গা নৌকার
পাটাতনে বারংবার জল ঢুকে ডুবে যাওয়ার ভয়
সেদিন থাকবে না
জন্মান্তরের ওপারে শুধু আমরা
আমাদের এক আকাশ আমাদের
একটা নিশ্চিন্তের নির্ভরযোগ্য ডিঙি..
কাঁটাতার বিহীন মানচিত্র ...
আমাদের একখানাই ঘর ...
জন্মান্তরের ওপারে দাঁড়িয়ে
অপেক্ষা করবো তোমার সাম্রাজ্য
সাজানোর শেষ অবধি
কারণ ভালোবাসার প্রথম ও শেষ
একটাই শর্ত স্রেফ ভালবাসা এর ভালোবাসার অপেক্ষা ....♥️
#সই(জন্মান্তরের ওপারে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন