আমরা তুমি আমি হয় গেছি
জমির আলাদা দখল , আকাশ ভাগ , নদীটাকে
ভাগ , কতটা কি এই কাঁটাতার এর কাজ নিখুঁত পেরেছে জানি
না ... তবুও বদলে যাওয়া সংসারের নিয়ম
আমরা থেকে তুমি আমি সেই নিয়মের ভেতর
বেচেঁ থাকার মত অহংকার মাত্র ,
কাঁটাতারের ভাগে জ্যোত্স্না দেখা উঠোন বৃষ্টির মাঠ
সব কিছু তুমি আমির দিকে খানিক খানিক এলো
হয়তো ...আচ্ছা তুমি কি এই ভাগাভাগির দিনে বৃষ্টি কিংবা
রোদ্দুর কে ভাগ হতে দেখলে !
বলো না গো কেমন লাগে ওদের ভগ্নাংশের সফর
আমি তো কেবল কাঁটাতারের ভূমিকা দেখতে দেখতে
একদিন অন্ধ হয়ে গেছি
কাঁটাতারের ভূমিকা আমাকে বোবা , কালা , অসাড় করেছে
তুমি যদি আকাশ কিংবা নদীটার ভাগ হয়ে যাওয়ার পরে কেমন দেখতে দেখো কোথাও একটা বার্তা পাঠিও আমার
উদ্দেশ্যে যেখানে পঞ্চ ইন্দ্রিয় বাদে কোনো অনুভুতি আমাকে
অমন বিরল ঘটনার কথা বলবে ...♥️
#সই(কাঁটাতারের ভূমিকা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন