তার সিংহ ভাগ তোমাকে বলি রোজ
শিউলির মত বিছিয়ে রাখি সেসব কথা
তোমার উঠোন জুড়ে
অবহেলা না আদোর ভাবা হয়নি
ভাবা হয়নি কেনোই বা এ অবান্তর
ভালবাসা বাসি কেনই বা এ রোজকার
আরাধনা!!
তোমাকে বলবো ভেবে প্রতিবার তোমার
মুখোমুখী হয়ে দাঁড়াই যখন
বলার কথারা হারিয়ে যায় নিমেষে।
ফেরার পথে শপথ করি পরের দেখায়
না বলা আমিটার সর্বস্ব উজাড় করে
বিছিয়ে দেবো তোমার অর্ঘ থালায়
তবু অসাড় হয়ে যাই তোমার সিংহাসনের সামনে
দাঁড়িয়ে অসাড় হয়ে যাই তোমায় চোখের আগলে
পেয়ে ...তোমাকে বলা হয় না যে কথা সে কথা
জন্মান্তর পেরিয়ে প্ররোদ্ধ হয়ে ফিরে ফিরে
আসে ...
তোমাকে শব্দের বাঁধনে যে কথা বলা হলো না আজও তার
সিংহ ভাগ তোমায় রোজ বলে ফেলি
তবু এ জন্মেও তোমাকে বলা হোলো না না বলা কথাগুলো....♥️
#সই ( তোমাকে না বলা কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন