মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বুকের ভেতর

বুকের ভেতর ডানা ঝাপটানোর পাখিটা
মূক্তির নাম ভালবাসা রেখেছিলো 
বহু দিন হলো পাখিটা আকাশ খোঁজে না
বহুদিন আর প্রাণ বাতাস চাওয়া সেই আকুতি 
নিয়ে নতজানু হয় না হওয়ায় কাছে

সব চলে যাওয়া বুঝতে সময় লাগে
বুকের ভেতর এই আছে এই নেই ভাবনাটা
জাদুর মত কেমন আলো আধারির খেলা খেলে 
একদিন কলজে ঠান্ডা  হয়ে বরফ হলে সম্বিতে
মৃত্যু আসে ,

 নতুনের দিনে চেনা জানা বান্ধব রঙে রামধনু 
মিলিয়ে নেয় আকাশ বুকে ,
তারপর বান্ধব রং আকাশ বদলায় বদলায় ঘর কন্না 
বুকের ভেতর পাখিটার জানলা হারিয়ে যায়
খাঁচার ভেতর স্বপ্ন রুপকথা ধীর পায়ে গুম ঘরের 
ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে যায় ...,

শেষ বার দেখা হওয়ার পর কথা ছিলো দেখা হবে
কথা হবে নিয়মিত অথচ সময় জানতো 
শেষবার ....এবার মুখ ফিরিয়ে নিলে বুকের
ভেতর ডানা ঝাপটানো পাখিটা মৃত বলে ঘোষিত হবে ...♥️

#সই( বুকের ভেতর)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন