বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বন্ধনী

অক্ষর বন্ধনীতে জড়িয়ে থেকো
হাতে হাত ছুঁয়ে থাকলে নিয়ম
বাঁধবে শেকলে
অক্ষর বন্ধনীতে জড়িয়ে জাপ্টে 
থাকো  ...জড়িয়ে থাকো পাপ ,পূর্ণ, গড়া ভাঙ্গায়
জড়িয়ে থাকো ভালবাসা আর ভালোবাসাহিন
আমাকে ,
সাথে সাথে হাঁটলে সমাজ দেখবে আড়চোখে 
তুমি বরং অক্ষর বন্ধনীতে আমায় সহস্র পাকে
শত জন্মের করে বাঁধো..
অক্ষরের আবদারে , নালিশে , যত্নে ,অধিকারে
আমার ধমনী জুড়ে তুমি বইতে থাকো
মিশে থাকো আস্তিনে  ,
নামকরণে থেকো না আমাতে 
পৃথিবী নতুন নামে অভ্যস্ত নয় কোনো কালেই
তুমি বরং তোমার অক্ষর বন্ধনীতে আমায় রেখো
তুমি বরং তোমার অক্ষর বন্ধনীতে আমার সাথে থেকো ....♥️

#সই( বন্ধনী)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন