শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

e যাবৎ

এযাবৎ যত প্রেমে পড়েছি 
তুমি সেসবের থেকে অনেক
বেশি গভীর। এভাবৎ যত প্রেমে এসেছে
তুমি তার সবকটি থেকে
তুমুল ,
এ যাবৎ যত প্রেমে এসেছে 
তুমি তার সবকটি থেকে
ভীষণ নেশাতুর,
ধমনীর প্রবাহ জুড়ে 
তুমি খরস্রোতা বয়ে চলেছো,
এ যাবৎ সমস্ত প্রেম আমায় 
ছুঁয়ে গেছে বাতাসের মত
তুমি আমার দেওয়াল জুড়ে
তীক্ষ্ম পেরেক গেঁথে নিজেকে সাজিয়েছো 
অন্তর মহলে ,
এযাবৎ যত বার প্রেমে পড়েছি 
তুমি সেসবের থেকে আলাদা
এ যাবৎ সমস্ত প্রেমে ছিলো না অসম্পৃক্ত যাপন
তুমি সে সব প্রেমের থেকে আলাদা
এ প্রেমের নাম কস্তুরী ঘ্রাণ ছাড়া আর কি নাম দিতে পারি বলো?
#সই (এ যাবৎ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন