রাখছে যারা বৃষ্টি কিনে
আগুনও ঘুমায় একসাথে
আমরা জানি হাঁটতে হবে
কখনও কখনও মনের অ-মতে,
পোশাকি নামে যারা চেনে আজ
তারা কি জানে ধমনী জুড়ে চলেছে জেহাদ !
দু এক জন ডাকে ডাক নাম ধরে
যারা যুদ্ধের ময়দানের থেকে অনেক দূরে
ঘাম কিংবা বৃষ্টি ভেজা মন নিচ্ছি শুকিয়ে কেতদস্তুরে,
আমরা যারা বাঁচবো বলে সাদা পতাকায় লেখাই নাম
আসলে আমরা বুঝেছি কখনও কখনও যুদ্ধে
হেরে যাওয়াটা জিতের থেকেও অনেক বেশি দাম ....🔥
#সই (হার বনাম জিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন