রোজ সকাল বেলায় তোমায় সকাল বলে ডাকি
রোজ এক খানা গোটা আকাশে তোমার কথা লিখি
রোজ সমস্ত যুদ্ধের হার জিত তোমার আলেখ্যর
সামনে রাখি ,
রোজ আমার আমির ভেতর তোমায় বাড়তে দেখি
রোজ মুঠোয় গড়িয়ে যাওয়া সমস্ত কিছুর পরেও স্রেফ তুমিই
থেকে যাও,
রোজ ভোরের আজান কিংবা আরতির আরাধনায় তোমাকে
সাধনা করি ,
রোজ ভাতের থালায় অসম্ভব খিদের মত আমার কাছে তুমি,
রোজ নলিশে বালিশে হাজারো যাপন জুড়ে বেচেঁ থাকায় তুমি
রোজ রোজ এভাবেই নানান অজুহাতে আমি তোমায় স্পর্ষ করি,
রোজ আমার ধমনীতে তুমি খরস্রোতা হও
আর রোজ আমি ইবাদতের মত তোমাকে পাই
রোজ আমার সমস্ত প্রচ্ছদ জুড়ে তোমার রঙের কারবারি.....♥️
#সই(রোজ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন