কাছে আসতে চাইনি
উত্তাপ টুকুতে পুড়ে যেতে
বড় ভয় তাই ভালবাসা হয়নি
তোরণ খানা তেমন বড় মাপের
নয়
তাই কাছে রাখা হলো না সেভাবে,
মিশে গিয়ে হারিয়ে যাবার ভয়ে
বৃষ্টি দিন গুলো একলা পরে থাকলো,
তোমার ঘড়ির আর আমার ঘড়ির
সময়ের দূরত্বে বড্ড বেশি তাই
আমাদের এ জন্মের সংসার টা
সেভাবে জড়িয়ে ভরিয়ে রেখে করা হলো না
সুখের সামান্য নিচে রাখা থাকলো
সেসব আনকোরা যন্ত্রণা
এই ঝিল এই সারি সারি গাছের সাক্ষী থেকো
সাক্ষী থেকো এই ঝিঁঝিঁর ডাক
সাক্ষী থেকো এই নির্জন স্বজনহীন বেলা
আমার আমির সাথে তোমরাও থেকো সাক্ষী
.... আমার এ জন্মের অসম চাওয়া গুলো
পরের জন্মে মিলিয়ে দিও তোমরা ...♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন