হঠাৎ কথারা ফুরিয়ে গেলো
তারপর চুপ কথার দেশে মনের ঘরে
কথারা মৌন অথছ অসম্ভব তোলপাড়
করতে করতে ঘুমিয়ে গেছে...।
ফুরিয়ে যাওয়ায় এক অসম্ভব মৃত্যু
ফুরিয়ে যাওয়া এক অসম্ভব যন্ত্রণা
ফুরিয়ে যাওয়ায় নিজের শব কে
নিজে পড়ানো,
এত জানা এত চেনা এ অসুখ
তবু কোনো এক চৈত্র বেলায়
এ আসুখ ভালোবেসে জড়িয়ে নেওয়া
মনের স্বভাব
নিজের অসম্ভব কিছু থাকার পরেও
নিজের ঘরেই সজিয়ে রাখা এ এক অদ্ভুত অভাব...❤️🔥
#সই(ফুরিয়ে যাওয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন