থেমে থাক মুহূর্ত কারন ছাড়াই
শূন্যে হারিয়ে হাঁটতে হাঁটতে এসো
শুকনো পাতা মাড়াই।
পিঠে পিঠ ঠেকিয়ে অপ্রেমের নালিশ গুলো
বদলে যাক গোধূলির আবেশে
প্রয়োজন গুলো ভাঁজ করা থাক অন্য কোনো
শো-কেসে।
অন্য কোনো দিন ফুরোনো উপসংহারে
সময় যাক থেমে.
এইভাবেই সাজানো স্মৃতি আবেশ থাকুক ফ্রেমে
নিয়মের সিঁড়ি বেয়ে আজ নাহয় অন্য প্রেমে
নেমে আসি আজ কিছুটা অনিয়মের ফ্রেমে....♥️
#সই✍️
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন