ছবির ভেতর আর এক ছবি
শব্দ মিছিলে হাঁটছে কবি
নীরব হয়তো ভীষণ শব্দ
আবিষ্কারে হচ্ছে মুগ্ধ
সীমার ভেতর নিয়ম রাখা
অনিয়মের থাকছে ধাঁধা
একদিনের ছুঁয়ে দেখা
অঙ্গীকারে জীবন রাখা
উপন্যাস তো আগেও লেখা
তোমার আমার গল্পে হয়তো
সভ্যতার ইতিহাস লেখা ....♥️
#সই( গল্পে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন