তোমাকে ভাবা হয় না , তবুও তোমার বাড়ির পথ
ধরে কতবার পথ ভুল করেছি রোজ,
তোমাকে আর কক্ষনো স্পর্শ করবো না ভেবে
সরে গেছি ছায়া পথ ধরে ,তবুও তোমার গায়ের
গন্ধ আমার শরীর জড়িয়ে ভীষণ রকম,,
হারিয়ে ফেলতে চাইলেই হারিয়ে ফেলা যায়
বলেছি তোমাকে তবু তোমাকে হারাতে হবে ভাবলেই
পাঁজরের বেড়া ভেঙে ফেলে হৃৎপিণ্ড।
আমাদের আর দেখা হবে না তবু মুহূর্তের আয়না তুমিময়,
বলেছি ভুলে যাও ....অভ্যেস হয়ে যাবে একদিন
আমি আর মনে পরবো না মনও পুড়বে না ,
তবু জানলা খোলা রেখেছি তোমার দম বন্ধ দিনের
ঠাণ্ডা বাতাসের জন্য..।
#সই(তোমাকে ভাববো না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন