বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

সুবর্না (২৩)

"আমার প্রানের মানুষ আছে প্রানে
তাই হেরি তায় সকল খানে...... " রবীন্দ্রনাথ ঠাকুর,,
-------------------------------------------------------- 
তোমায় চোখের পরিধিতে দেখা আমার
সাধ্যে কখনো কুলোয়নি,  তোমার কাছে মাথা নুইয়ে
ফেলত পারি না, তাহলে তোমায় পাই না  আমার
আধারে সুবর্না, তাই তোমায় দৃষ্টিপ্রান্তরে আনতে
কখনো ডান দিক, কখনো বাঁ দিক,
কখনো সামনে বা পেছনে, হয়তোবা উপরে কিংবা নিচে
আমাকে  পৃথিবী প্রদক্ষিন   বেরোতেই হয়েছে,,
অনুচর নাই বা হই হতে চেয়েছি আদিম সহচর, এ আমার আত্মিকতা, 
সুবর্না আমার অন্তরমহলে বিষাদ বিপন্নতা আমি
তোমায় খুঁজি আমায় নিদেনপক্ষের  পুঁজি তুমি,,
অন্ধকার নিয়ে যাক আমায় সভ্যতার বহু পেছনে..
যেখানে কখনও নিয়ন বাতি নেই কোনো অভিধানের
পাতায়.... কেবল তোমার স্পর্শ থাকুক আমাতে।
তুমি বল চিরসখা হে ছেড় না আমার হাত.... আমি
জানি  আমি নির্জন ঘন অন্ধকারে  তোমার হাত ধরতে
পারবো না কখনওই ... এ আমার অভিশপ্ত জীবনের দায়,
শুধু চেয়েছি তুমি যদিবা রাখ তোমার হাতের রেখায় সমস্ত
সময়ের প্রেক্ষিতে।
জান সুবর্না আমার তোমার কাছে এই এক অদ্ভুত রাসায়নিক
সমীকরণ    ,,  সমস্ত যুক্তিতে তুমি আমাকে আমার দায় ভার
থেকে মুক্ত করে দাও।
ছায়ার মত কখনও,, না কি এক নামকরণহীন
স্নেহ তোমার ধারায় আমি আমার সমস্ত সংসার
চিরসবুজ,,, অথচ মন চাইলেই ছুঁতে পারিনি তোমায়
তোমার  ভীষণ রকমের  আকুলতায়  ... 
................সুবর্না প্রিয় আলো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন