----------------------------
তবু বলতে পারলি না তোর ডাকের অপেক্ষায়
আমি মুহুর্তগুলো খুঁটে খুঁটে নিজেকে বুনতে থাকি,
জরুরী ছিল না কোন দায়বদ্ধতার হিসেব, তবু বলা
হয়ে ওঠে না সে কথা,,
এমন অনেক কথা অযথা জন্ম নেয় বুকের সমাধিতে
সময়ের নিরিখে.... কেন বলি না সেসব কথা!
না বলা কথারা কোথাওবা অধিকার খুঁজতে থাকে
খুঁজতে থাকে বেঁচে থাকার বাতাস, অথচ সেসব কথা
অবৈধ নামকরণ, সে কথা তুই জানিস অনেক বেশি,
যে কথা কবিতায় লিখেছিস অযুত বার সে কথা
সমুখে বলতে পারিস নি আজতক।
.....আজ না হয় মুক্ত করে দিলাম সে সব অধিকৃত কথকতা
থেকে , সেসব কথা আর নাইবা আসুক আমাদের বিনিসুতোর সাঁকোতে,
খুঁচরো পয়সার দুঃখদের ঘাসে পা ডুবিয়ে নিদেন বেঁচে থাকায়
আমি যথেস্ট.... তুই ভালো থাক চালে ডালে. সবুজের সমারোহে
আর কখনো সে কথারা জন্মাবে না যে কথায় মেঘ আসে তোর
উঠোন জুড়ে,,,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১৩ মার্চ, ২০১৯
তবু বলতে পারলি না..
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন