ভাংতে থাকা ঘরের জানলা দরজা আগলে রাখে
অলিখিত পুতুল খেলার আমার শব্দে,
আমার বলে আসলেই কিছু হয়না এই খেলা ঘরে মন বোঝে না,
মন আর মস্তিষ্ক একি ভাবে ভাবতে পারে না এক শরীরে ঘর হলেও আকাশ ও উঠোন আলাদা,
তুমি তুমি ও তুমি কেউ কথা রাখোনি নালিশগুলো
এখন বোবা কিংবা মৃত , হাতের মুঠো খুলে মুক্তি দেবার
সময় এসেছে এবার, তবুও ক্ষরিত রক্তের স্রোতের দৃশ্যে
আত্মজর মুখ ভেসে ওঠে বলেই মুক্তির দরজায় দাঁড়িয়ে কেবল আজ মৃত্যুর কবিতাই লিখতে পারি... তোমাতে ডুবতে
আরও কতটা পুড়তে হবে জানি না আর কতটা রক্তক্ষরণ বাকি তাও জানি না,
আমি ফুরিয়ে গিয়েও গেলে রয়েছি জীবনের কোনে
আজকাল অসহ্য লাগে এই বেঁচে থাকায় নিজেকে দেখতে...
বড্ড হাঁপিয়ে গেছি ঘুমোইনি বহু আলোকবর্ষ ,
তবু সে চোখের ওপর হাত না রাখলে মুক্তির দরজা পেরোই কিভাবে ... কিভাবে মৃত্যু তোমার ঘরে যাই।
#সই (মুক্তির পথে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন