অসম্ভব ইচ্ছে
কোনো কোনো পুরুষ প্রিয় হতে ছেয়েছিল
ছেয়েছিল ঘামের মতো শরীরে মেখে থাকতে
তাদের আমি ভাবনার বাইরে অন্য অন্ধকার ঘরের দেওয়ালে
দফন করেছি,
কেউ কেউ আবার চোখের ভাষায় আমার একান্ত নদীতে ডুব দিয়ে চুরি করতে চেয়েছিল আকাশের আয়না আমি
তাদের চোখের আকাশ থেকে বঞ্চিত করেছি চিরতরে।
আমার দীর্ঘশ্বাসে মিশিয়ে দিয়েছি সে সব পুরুষের সৎকারের ধোঁয়া , এর পরেও আমার স্বপ্নের ঘরে বন্দী আছে সেই বিশেষ পুরুষ যে কিনা ভালবাসে বন্দি হয়ে থাকতে আমার খাঁচার ভেতোর ,
আমার বোধের ভেতর তার বোধএর সহবাস
এক অতল সমুদ্রের গভীরে সে আমাতে ধ্যানমগ্ন,
সবুজ বিশ্বাসের ভেতর আমাদের ঘর বাড়ির কড়িকাঠ সাজানো , তার ফুসফুসের আমার বলতে পারা জমাট মুহূর্ত,
রুপকথার মত শুনতে হলেও এটাই সত্যি আমার একান্ত বেঁচে থাকায়।
দুঃখ আর মৃত্যু নামক সমস্ত পুরুষ দের আমি বন্দী করেছি
সময়ের বোতলে ওদের বন্দী হতেই হতো একদিন যে ওরা
আমাকে পাপি হতে শিখিয়ে গেছে
আজ সময়ের কবিতায় তাদের বন্দী করে মাঝ সমুদ্র তরঙ্গে
না ভাসালে অসম্ভব ইচ্ছেরা মুক্তি পেতো না কখনোই।
#সই (অসম্ভব ইচ্ছে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন