শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

ব্যাস্ত শহরের গল্পে

 ১) গল্পটা  ফুরিয়ে গেছে বহুদিন হলো 
বহুদিন হলো  প্রথম আলোর দিকে তাকাই না
ব্যাস্ত  শহরে  মিশিয়ে নিই আমার রোজকার
ছোট ছোট  বেঁচে  থাকার কাহিনি,, 
আমার ঈশ্বর  আজ বহুকাল  হলো হারিয়ে গেছে
আলোর ভিড়ে,, 
  বোধ আর বোধোদয় এর মাঝে আমি সংপৃক্ত ও শব্দহীন  এখন আমার অস্তিত্ব , 
নদীর দীর্ঘ জীবন একদিকে ঘর বাঁধে আবার ভাঙেও 
তার উপকথায়  সবটুকুই  বাঞ্চনীয়, 
আথচ শুরুর স্মৃতিকে   উপসংহারের পরিনতির অধ্যায়ের আয়নায় বড্ড অচেনা লাগে, 

২) মানুষ  হয়তো কোনো  কোনো বেঁচে  থাকার গল্পে নিজের
অজান্তেই  মৃত্যু  লিখে ফেলে ,   কলমের নিবে একটা 
অদ্ভুত  পুড়তে থাকা বোধ এর বোঝাপড়ার লড়াই চলে, 
ঈশ্বরহীন বেঁচে  থাকা তখন ডুবতে থাকে সময়ের কুয়োতে, 
ব্যাস্ত  শহর এসব খবর  রাখে না দিন ফুরোলে নিশ্বাসের 
মাইল ফলকের সংখ্যা সিঁড়ি বেয়ে  আরো একটু  নেমে আসে 

 

 হঠাৎ  একদিন অগুনতি  স্খলনে অগুনতি  উত্থানের  পরেও নটে গাছটি মুড়োয়  তারপর  হয়তোবা  নির্বাক এফিটাফের নিচে  নিছকই অগুনতি  গল্পের  মতো আরো একটা  কাহিনি  হারিয়ে  যায় ,, 
তবুও  বেঁচে  থাকা একটা  অদ্ভুত  বিস্ময়কর  শৈলী।। 

#সই (ব্যাস্ত  শহরের  গল্পে)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন