হঠাৎ মুখোমুখি সময়ে তুমি আমি বড্ড
অচেনা,
যেমনটা স্নান ঘরে তোমার কথা মনে পড়লে
নিজেকে আরো একটু যত্ন করার কথা আজ
অচেনা,,
আসলে পরিচয় গুলো হঠাৎই রাস্তা বদলে ফেললে
কেমন অচেনা হয়ে যায় ,
পুরনো সব চেনাশোনা মুখ থুবড়ে পড়ে,
ভালো লাগা কোজাগরীর আলো রবি ঠাকুরের
প্রেমের গান সব কেমন গা গুলিয়ে ওঠা অসুস্থতা মনে হয়,,
ইচ্ছে ঘরে তখন সারি সারি মৃত দেহ,
একটা গোটা পৃথিবীতে কেমন অসমপৃক্ততা,
শরীরের কাঠামোয় গেলে থাকা মাটি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিথর স্মৃতির বিসর্জন কীভাবে করবে এই ভেবে,
ভাল কিংবা মন্দবাসার সমস্ত ব্যাকরণ নিয়ম মুখ
ভেংচে আরো এক অদ্ভুত অচেনা ব্যাকরণ সাজায়,
আর মুখোমুখি সেই পুরনো তুমি আমির সময়টা এক্কেবারে
অচেনা ।
# সই (মুখোমুখি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন