শরীর নয় মন পুড়ছে পুড়ছে যত্নের কলজেটা
আবভমানে মিশে গিয়েও বেঁচে থাকা জুড়ে নিরবতা
পুড়ছে ,
তুমি বেখবর হয়তো তোমার চরাই উতরাই পথ এবার অভিযোগ হীন,
অতীত শুধুমাত্র একটা সময়ের সৎকার এর স্মৃতি এখন,
সেই চেনা শরীরের থেকে এখন অনেক কিছু ছেড়ে গেছে
আজকাল তোমাকে দোষারোপ করতে ভালো লাগে না
বরং ভাবতে ভালো লাগে তার চেয়ে অনেক বেশি তুমি,
আসলে আমিও একবার একবার অন্তত তোমারই মত গোত্রের বাজারে বিক্রি হয়ে দেখতে চাই বেঁচে থাকা
সম্পর্ক গুলোর মৃত গন্ধ আসলে ঠিক কেমন !
আমার জন্যে অবশ্য এখন কাঁদার মত তেমন কেউ নেই
যে ছিলো সে তুলসীপাতায় চোখ ঢেকে মুছে
নিয়েছে আজীবনের যাবতীয় কষ্ট ...
এখন রোজ রোজ মৃত্যুর উৎসব উজ্জাপন
ভালোই লাগে বরং অহেতুক ভালবাসায় আমার
গা ঘিন ঘিন করে বমি পায়,
তোমার ভেতোর থেকে বেরিয়ে আমি নতুন করে তুমি
হয়ে গেছি এখন পাপ আমার ভাল লাগে ... ভালো লাগে
যখন কারো বুক গড়িয়ে রক্তক্ষরণ এর দায় বর্তায়
আমি নামের চরিত্রের ওপর
ঠিক ঠিক এভাবেই দেখতে চেয়েছিলে
তোমার গল্পের নায়িকার ভুমিকা তাই না মান্যবর?
#সই ( পুড়তে থাকা হৃদয়পুরের কাব্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন