মেরুদণ্ড জড়িয়ে সেই হিম শীতল অনুভূতি একটা শুন্যতা কেটে ফালা ফালা করছে ,মাথার প্রতিটা নিউরন এখন মৌন স্তব্ধ।
পায়ের নিচে মোহহীন বালিয়াড়ি
আকাশে ঘর ছাড়া সেই বাউল সুর
একটা গোটা নদী, আকাশ ,ধানক্ষেত ,লাল
মাটির পথ বেয়ে ডুংরী সব কিছুর সাথে মিশে যাচ্ছি,,
সত্যি মিথ্যে প্রেম অপ্রেম থেকে অনেক দূরে একটা
ক্যানভাস জুড়ে শুধুই স্নিগ্ধ কিছু রং চুপ কথা এঁকে চলেছে ।
মরসুমী হওয়ায় আমার উত্তরের বারান্দায় নেই কোনো হেরে যাওয়া অভিমান ,
আমার ভেতর আমি বেঁচে উঠছি একটা উজ্জ্বল
আলোর সকলকে আশ্রয় করে ...
ক্রমশ সব আয়োজন থেকে দূরে অথচ গভীরে এক উৎসব আয়োজনের খুব নিবিড়।
#সই
(শূন্যতায় ভেসে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন