তুমিও মরসুমি বদলের মতোই মিথ্যে হলে এই শীত সময়ে,
জানলা খোলা বাইরে অথই ভেতর ঘরে পুড়ছে তবু কেউ ।
মুখের ওপর বিদিশার নিশা ছড়িয়ে ভীষণ রকম অবাধ্যতায়
ভুল ভেঙে যায় মন কেমনের কারণদের আজ এক লহমায়,
আজ চেনা রিং টোন অসহ্য খুব ।
এবার না হয় বৃষ্টি বলুক আমার হয়ে ফিরে যাওয়ার বার্তাটুকু,,
হৃদয় না হয় ঘুমিয়ে থাকুক পাস ফিরে নিজের ওমে।
জল ভেজা এই দিন গুলোতে আবার না হয় খুঁজেই নিও
নতুন মন ।
#সই (বাইরে বৃষ্টি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন