বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

অপেক্ষায় আমিও



ইদানীং ইচ্ছে হয়  বন্যার জলের মত তোমার  জীবন ভাসিয়ে দিই
সবকিছু বুঝে ওঠার আগেই তোমার ঘরের সব ঘড়ির কাটা স্থির ও
স্তব্ধ করে দিক মহাকাল,

প্রথম দিনের   স্বপ্নের অঞ্জলি  প্রত্যাশা,কিছু আশা
আর তারপর শূন্য এসব ওই বন্যার জল ভাসিয়ে চিহ্ন হীন করেই দিক এক প্রলয়ের মত। 
বড্ড তাড়াহুড়ো আমার এই ভাসানে  ,
ভালোবাসার নির্ভুল বানান এ শহরে ধুলোয় মিশে যায়  । 

  সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন সময়ের ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে 
উত্তর যেন রক্তাক্ত নির্বাক।

  ক্যালেন্ডারে ঝোলানো  তারিখ আর তারিখে রাখা উল্লেখ্য
মুহুর্ত,  ঠোঁটে লেগে থাকে  চাওয়া পাওয়া  কালসিটে।

 গড়িয়ে পড়ে চোখের জল, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাওয়া ঝড়ের দাপট,
এ সব কোন এক প্রশ্রয়ের নাম  আর এ প্রশ্রয়ে লেগে থাকে অন্তর্মহলের বিশ্বাস ঘাতক স্মৃতির  সোঁদা গন্ধ। 
এখন আর ভয় করে না,  কোনো ধ্বংস কিংবা মৃত্যুকে 
বারবার, বারংবার ঠকে যেতে যেতে  
কষ্টগুলো নেশার মত ভীষন জড়াতে থাকে  মাথা আর মনকে,
এই  শূন্যতায় এই ভাঙচুর হৃদয় আর আমি 
একলা থাকতে ভালো বাসি  
আর ইচ্ছা করে বন্যার জলের মত একবার অন্তত তোমার ভেতর হুড়মুড় করে ঢুকে গিয়ে ভাসিয়ে দিই  ফুরিয়ে দিই তোমার ঘুন ধরা অহংকারকে
অপেক্ষায় আমিও,,,,,,,
.. #সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন