কখনো দেখা হবে না
এ শহরের বরাচ্ছন্ন কিছু গল্পে হারিয়ে গেছি আমরা
খবরের পাতায় ,বাড়ি ফেরত বাস ,অটো লাইনের তুমুল আলোচনা
কফির শহরে একান্ত শক্তি বাবুর প্রেমের কবিতা সব সব বরফের নিচে চির ঘুমের
ভেতর রয়ে গেলো,
পাগলা দাশু কিংবা নন্দিনী ওরা কেউ কাউকে এখন আর চেনে না
অনেকে হাসবে জানি ,নিন্দুকেরা বলবে এসব আসলে টাইম পাস
কেউ কেউ গল্পটা হয়তো জানবেও না গায়ে ।
তবুও
হলুদ ল্যাম্পপোস্টের নিচে বরফ শহরে হেরে যাওয়া একটা সত্যির মাঝে
তুমি এসে দাঁড়াবে হ্যাঁ তুমিই এসে দাঁড়াবে ,
বুকে পাড় ভাঙবে তোমার ,সময় চাইবে কিছু যোগ বিয়োগের হিসেব
পারবে তো সেসব হিসেব নিয়ে নিজের আয়নায় দাড়াতে ?
আসলে গল্পbক্লান্ত আর ব্যর্থ সে গল্পের লেখক
কত চরিত্র, কত দহন , কত হাত পার হয়ে যাবে সে দিন
কত না-বলা কথা ,কত আফসোস দীর্ঘশ্বাসে তোমার ,
ক্যালেন্ডার আর চোখের কোলে তারিখ ভুল হবে
সময় হাসবে। হাসবে গোটা এই বরফ শহরের নিচে থেকে যাওয়া ফসিল।
আর পাগলা দাশু নন্দিনী দুহাতে নিজেদের কবর দেবে
তুমি একমাত্র তুমিই এই গল্পে সেদিন খল নায়k এর ভূমিকায়
.
সেদিন জিতে যাবে মহাকাল
আর হেরে যাবে তুমি. কোনোদিন আর আমাদের দেখা হবে ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন