বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

পতঙ্গের মত


তুমি তোমার অন্তমিলে লীন, তোমার কথার অভিসন্ধিতে 
আগুন লুকিয়ে রেখো ...আমিও সাবধানী পথিক এখন 
আমার অক্ষর দের ভেতর আর জীবন রাখিনি  তাই তোমার
সৌহার্দ্যর গল্পে সেই কাঁচ ঘর কবিতা ক্যানভাস রঙ তুলি
সবই স্পর্শহীন ,
আমার সমস্ত মন্দ বাসায় বিষ মাখিয়ে  দেরাজে রেখেছি ,
হাসি পায় যে সব দিন গুলো ভালোবাসায় বাস করা যেত সে সব দিন আমরা  স্রেফ একে অপরের চরিত্রের সুতোয় টান মারতে মারতে সম্পর্কের বানান ছিঁড়ে ফেলেছি ।
আজ সরীসৃপের খোলোস ছাড়া আমাদের অতীত  যেখানে গল্পেরা কায়া হীন ।
সময় ক্ষয়ে গেলেও সময়ের কলমে লেখা কাহিনীর ক্ষয় হয় না ,
জীবনের সব  গল্প যেন  পতঙ্গের মত ।

#সই (পতঙ্গের মত)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন