অসম্ভব বৃষ্টি বেলায় সমস্ত দোষারোপ ভুলে গিয়ে
মন্দবাসার কষ্ট টুকু বুকের আগলে আগলে রাখারই কথা ছিলো,
কথা ছিলো মৃত্যুর পর মন্দবাসার দেহ কাঁধে নিয়ে
এ শহরে সমস্ত পারিজাত রাস্তা প্রদক্ষিণ করার,
তারপর মাটির দুহাত নিচের একটা পৃথিবীতে
নতুনভাবে সেই ক্যানভাসে আঁকা পৃথিবীর গোড়াপত্তন।
সময়ের প্রহসনের কথাও ছিলো সে উপন্যাসের পাতায় ... ছিলো ভুলে যাওয়া অভ্যেসে অভ্যস্ত এই ব্যাস্ত শহরেই ভুলতে না পারার মত হৃদয়ের কথাও,,
ক্যালেন্ডারের তারিখ ফিরে এলেও সময় ফেরে না
নতুন মন্দবাসা এসে দাঁড়ায় পুরোনো ছায়ার আশ্রয়ে,
এ শহরের পুরোনো গল্প গুলো বারংবার
কোনো না কোনো নতুন মোড়কে ফিরে আসে স্রেফ হিসেব মেলাতে,,
মুখোমুখি হয় সময়ের আয়নায় রাখা খেরোখাতার,
অথচ এসব সাতপাঁচ না ভেবেই কথা রাখা যে হৃদয়ের ধর্ম সে হৃদয়ে মন্দবাসা অন্তহীন থেকেই যায় আকাশের মতো,
তাই কথা দেওয়া কথা কেউ রেখে চলে সময়ের নিভৃতে
একি ছায়ার নিচে বারংবার ভালবাসা নতুন রুপে
জন্ম নেয়, অথচ আশ্রয়ের ছায়া চেনে সবটুকু প্রহসন
জানে এ শহর একটা মঞ্চ আর এখানে সবাই নিপুণ ভাবে
অভিনয় টা শিখে নেয় নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে।
#সই (মন্দবাসার উপন্যাস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন