_________________
ও চোখে সভ্যতার ধ্বংসাবশেষ চিৎকারহীন জেহাদ,
হয়তোবা অন্ধকারে লুকিয়ে রাখা এক পাপ নগরের ক্লান্ত পথ চলে গেছে,
ও চোখ পড়তে হলে নিজের পোষাক বদলে নিতে হয় বদলে
ফেলতে হয় নিজস্ব আত্মপরিচয়...
অথচ ও চোখের আশপাশে নিজের ইচ্ছা কাহিনী গুলো ঘুরে বেড়ায় কেনো কে বলে দেবে?
তবু ও চোখ এ চোখের নোনা পানি থেকে শুরু করে দীর্ঘশ্বাস ভালই উপভোগ করে,
ফিরে আসার রাস্তায় কালো পরীর স্মৃতিতে পা জড়িয়ে যায়
নেকড়ের হিংস্রতায় আমিও নিজেকে ডুবিয়ে ফেলিতে চাই
নয়তো হাওয়ার সংবাদে কেবলমাত্র বিবর্ন মৃত্যুর আড়ালে ভালবাসা দফন হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন