সম্পর্ক পাখির মতন । কিছুতেই আকাশ ফুরোয় না।
একটা ঠাঁই, উড়ে যেতে যেতে ... থেমে যেতে যেতে...
নেমে যেতে যেতে ।
সম্পর্ক কে শেকল ভাবলে শেকল,
আকাশ ভাবলে আকাশ
পাখিদের দেখি কেমন দুটো ডানা আজীবন অন্য
দুটো ডানার সংগে উড়ে যায় এক আকাশটা সাক্ষি রেখে।
মানুষের সম্পর্ক গুলো এক সময় পরস্পরকে
আঁকড়ে ধরে হঠাৎ দুজন মানুষ একদিন
নিজেদের থেকে অনেকটা দূরে সরে যেতে
আর এই দূরে চলে যায় বলেই সমস্ত জুড়ে কাছে আরো
কাছে থাকাটুকু হারিয়ে যায় , একটা জীবনে কেবল একটাই
তো ঠাঁই দরকার .... কতটুকু একটা জীবন!
#সই ( ঠাঁই)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন