নিথর দেহ পুড়লে আগুনের স্পর্শ বোঝা যায় না,
সব ফুরিয়ে যাওয়ায় এক অদ্ভুত আবিষ্কার
চুপ করে দাঁড়িয়ে দেখে আয়নার মত,
খালি গ্যালারিতে মঞ্চায়ন হয় অদ্ভুত আশ্চর্য আর
আফসোস ,
স্মৃতিকে সকলেই বর্তমানে আশ্চর্য ভাবে যত্ন করে রাখে
সাজায় লালন করে... অথচ দৃশ্য গুলোকে প্রাক্তন বলতে
ভালবাসে!
নালিশ ফুরিয়ে যাওয়া মুহুর্ত গুলোর নাম আসলে মৃত্যু
আধিকার মুছে ফেলা মুহুর্ত গুলো আসলে সাদা কাপড়ে
ঢেকে ফেলা সম্পর্ক ,
ভুলতে ভুলতে হঠাৎ মনে না পড়ার একটা সকাল
কিংবা বিকেল আসলেই দৃশ্যের বাইরে হারানো... নাম মৃত্যু,
অথচ আকাশের মৃত্যু আর পাখির মৃত্যু এক না হয়েও এক
পাখিই যদি না থাকে আকাশ এর ভুমিকা কোথায়?
#সই (প্রাক্তন =মৃত্যু)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন