"প্রেমিক চোখ"
ও চোখের এক্কাদোক্কা খেলায়
নেশাতুর ছিলো মন,
নীল নদীর পাড় ধরে স্বপ্নের কয়েক বিঘা
জমি কেনার কথাও ছিলো,
অথচ সিঁড়ি ভাঙা অংকের শেষে হিসেবের
ঘরে নিকষকালো অন্ধকার দাঁড়িয়ে ছিলো,,
ভালবাসার আখরের আসলে কোনো পরিমাপ হয় কিনা
জানা হয়নি,
মাপক- যন্ত্রে চোখের ভাষা ভুল ধরা পরেছিলো
বলেই ঈশ্বর মিথ্যুক আর মাথা নত কিছু কিছু গল্পের কাছে।
#সই ( প্রেমিকের চোখ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন