.
মানুষের অধিকার তার যোগ্যতা দিয়ে বুঝে নিতে হয়,
নদীর জলে আলোর ঝিলিক পড়লে সে ঝিলিকে চেতনা দরজায় টোকা দেওয়া যায় কি না জানা নেই...
হ্যাঁ জল থইথই স্নান ঘাটে মাছের চোখ খুঁজে নেওয়া অর্জুন এখন আব্রুহীন নবরুপী কৌরব ,।
মরসুম বদলায় যখন খবরেরকাগজ উষ্ণতা খুঁজে পায়
আর সেই মত সকালের চায়ের কাপের সাথে আকশন আর আপশন কে ওয়ার্মআপ করিয়ে নেয় মানুষের বেঁচে থাকায়।
সৃষ্টির আঁতুড়ঘর হয়তোবা এখন জতুগৃহে রুপান্তর যেখানে
প্রতিবাদ জন্মের আগেই নর্দমায় ভেসে যায়
তবু সমাজের বুদ্ধিজীবী আর বোদ্ধারা প্রকাশ্যে
নাটকের ভুমিকায় বড্ড নিপুণ।
তারা সামাজ কে সাফ রাখার তাগিদে বাঁচতে ভালবাসে
যেখানে ঈশ্বর লজ্জা পায় নিজের ঈশ্বরত্ব কে তাদের হাতে নগ্ন হতে দেখে।
#সই(প্রতিনিধিত্ব)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন