নিজেকে হত্যাকারী বললেই পাপ ধুয়ে দেয় না শ্রাবন
নিজেকে প্রেমিক বললেই শ্রাবনী দিনে স্নিধ কবিতার জন্ম
হয় না,
নিজের স্বৈরাচারীতার নাটকের নিজেই জোকার,
মাটির মূর্তিতেই প্রান প্রতিষ্ঠান হয় আর সেই খড় কাঠ মাটিই
হয়ে যায় আরাধ্য,।
...মানুষ নিজের মানচিত্র বদলে ফেলতে চায়
অথচ দাবার চাল গুটি সাজানো থেকে খেলার শেষ
সবটুকুই আগে থেকে খেলে রাখা...
তুমি খামোখাই ক্লান্ত হেরে যাওয়া অবসন্ন এক সজানো
খিলাড়ী ,
আসলে তোমার এই হার জিত আর জীবনের যতিচিহ্ন
কারো রোজকার পুতুলখেলা মাত্র।
#সই (পুতুল খেলা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন