পোশাকের আড়ালে এ শহর চেনা হয় রোজ
গলির পাকদণ্ডীতে তবুও অচেনা অভ্যাস আর
যন্ত্রনার সাতকাহন নিশ্বাস নেয়,,
রোজ নতুন পোশাকে ওরা মানুষের মত
রোজ নতুন আদপে ওদের নিয়ম পরিবর্তিত,
আকাশ লজ্জা পায় ঈশ্বর কাঁদে চেনা মানবতার
অচেনা পরিচয় এর সামনে দাঁড়িয়ে ।
বয়সের মাঝখানে দাঁড়ানো লোকটা ক্যানভাসে
রঙ তুলির আঁচড়ে নিয়ম ভাংচুর করতে চায় প্রতিদিন
অথচ হিসেবের বাইরে অনিয়মে ছুঁয়ে যায় যায় কিছু প্রিয় মুহূর্ত কিছু আফসোস সে ক্যানভাসের বুকে ,,
লোকটা হাঁপিয়ে ওঠে সাঁতরে উঠতে চায় কিংবা ডুবিয়ে
দিতে চায় নিজেকে নাকি আরো একবার নতুন পোশাকে এ শহরের মত অচেনা হয়ে ভিড়ে মিশে যেতে চায়...।।
#সই(পোশাকের আড়ালে শহর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন