বুকের পাথরে জমে থাকা ময়লা ধুয়ে গেছে।
এমন একটা সময়ে মানুষও ঈশ্বর হয়ে ওঠে
ধানসিঁড়িটার পাশে এবার হয়তো শিশ দিয়ে ডেকে
যাওয়া পাখিটা ভালবাসায় মিশে যাবে,
শহুরে মানুষগুলো তাদের অভিমানী সন্ধ্যা গচ্ছিত
রাখে এমন কোনো তীক্ষ শ্রাবণের কাছে,
মাটির বুকে পুরোনো থাবার চিহ্ন মুছে গেছে তাই
খুনির বুকে ঈশ্বরের দেওয়াল লিখন খুব সহজ।
যারা হারিয়েছে শেষ আশ্রয় তাদের কোনো চাওয়া নেই
বলেই ঈশ্বরের তথাস্তু শব্দটা মাথা নিচু করে ভিজছে,
তোমার একান্নতম হত্যা এবার হয়তো ফুরিয়ে এসেছে
...শ্রাবণ বাকি তবে ঈশ্বর বোধহয় ক্ষনজন্মা,,
আর সেই সন্ধিক্ষণে মৃত শয়তান চোখ খুলে হেসে ওঠে।
#সই
(রুপ বদলের কাব্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন