ঠোঁটের আগলে না বলা রুপকথার নগর,
ও চাহনিতে স্তরীভুত হয় জন্ম ও মৃত্যুর
হাজারো সাতকাহন ,
এ মন পাপী হয়ে ওঠে রোজ কয়েক টুকরো
বেঁচে থাকা খুঁজে নিতে গিয়ে।
ও চোখে ধ্বংস দেখি দেখি আগুনের লেলিহান সম্মোহন,
এ মন ও চোখের খুব কাছে গিয়ে কিছু তাচ্ছিল্যও খুটে খুটে
রাখে বুকের দেরাজে ।
...তবু ও চোখের কাছে একটা কবিতাকেই বারংবার
জিতে যেতে দেখেছি,
...তবু ও চাহনির উপত্যকায় নতুন কোনো সভ্যতা গড়ে
উঠেছে বারংবার ,
...তবু এমন চোখে নিরুদ্দেশ এর নালিশ এ শহরের ইস্তেহারে সামিল।
#সই(৬৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন