ক্ষতর উপর হাত রাখতেই
পোশাক ছিড়লো অধিকার বোধের,
ক্রমশ আগুন সেকে ছিড়ে পরলো
বসত বাড়ি চিলেকোঠা ,,
মৃত নিশ্বাস কোনো এক অজানা আলোতে
স্নান সারতে ব্যাস্ত ।
হৃদিকথা বোবা হয়ে যায় এ শহরের প্লাস্টিকের
ভালবাসা দেখতে দেখতে,
দাঁড়িয়ে থাকা প্রেমিকের মনে মীরজাফর জন্ম নেয়
প্রাচীন হরফে লুকোনো কালো রক্তের বোবা প্রতিবাদী
চিহ্ন,,
বিকিকিনি, হাত বদল, আর সাজানো ক্যাফেট এরিয়ায়
পারিজাতে সব ফুল আসলেই নকল,
সংগমে মাটি কেঁপে উঠলেও তথাগত চোখ বন্ধ রেখে দেন
সমস্ত কান্নার জন্মদিনে।
#সই( বাকিটা ভাংনের গল্প)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন