...
শব্দের কোনো নিজস্ব ঘর নেই
তবু শব্দগুলো ভাবনার দেওয়াল গেঁথে চলে দিন
রাত,,
কখনো ওরা স্পর্ধা , কখনো ওরা সমুদ্রের তলায়
লুকিয়ে থাকা ধ্যানমগ্ন তথাগত,
কখনো বা শব্দেরা খুব সাধারণ গল্পের নাগরিকের
চোখের ফ্যাকাসে চাহনি,
অস্থির জ্যোৎস্ন্যা অথবা চারফুট
বাই চারফুট বেঁচে থাকায় গভীর সংগম।
কখনো এই শব্দেরা দেশলাই বাক্সে ঘুমিয়ে থাকা
আগুন , কখনো বা গাছের সংসারে পাখিদের স্বপ্ন-বুনন,
শব্দের স্পর্ধা কিছু কম নয়...
শব্দ বাঁচতে শেখায়, শব্দ মরতে বলে,
শব্দ থালায় রাখা উচ্ছিষ্ট জীবন,
শব্দেরা কর্পোরেশনের শব বয়ে নেওয়া গাড়িটায় রাখা অদৃশ্য মুক্তি দৃশ্যত আওয়াজ,,
এই বেঁচে থাকা জুড়ে এই ভেতর ও বাইরে এবং তারও পরে
স্তব্ধতায় ও নিরবতায় নিরন্তর
এই শব্দেরা সাথে সাথে হেঁটে যায় ...
হেঁটে যায় আগুন পেরিয়ে আসমানী পথে,
শব্দের কোনো নিজস্ব ঘর নেই কোনো কালেই
তবু শব্দের স্পর্ধা কিছু কম নয়।
#সই
(শব্দের স্পর্ধা)
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন