পাখির ঠোঁটে আমার একাকিত্মর চিরকুট পাঠিয়েছিলাম
সে রাতে মেঘ কেঁদেছিলো বালিশে মুখ গুঁজে,
সকালের চটকানো সূর্য একটা চোখের মত আয়নায়
নিজেকে দেখতে চাইলো প্রথমবার,
বেলা বাড়লেই ছায়ারা একলা পথ চলে
দল ছুট মেঘ আকাশ কে জড়িয়ে ভরসা খুঁজে মরে,
যে পাখির ঠোঁটে আমার গোপন বার্তা ছিলো
সে বার্তা ভেসেছে কাগুজে খেয়ার মতই
আমার একলা বেলার সমস্ত গল্পেরা
ওই দলছুট মেঘের মতই
ওই ছায়ার একলা পথ চলার মতই।
#সই (একলা কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন