আর ফিরবে না সময়...
. পায়ের ছাপ মুছে ফেলও
... ঋণ আঁকা সময়ের ক্যানভাস টা ছিঁড়ে ফেলও
স্বচ্ছ কাঁচের পাঁচিলে এঁকে ফেলো হাস্নুহানার
মিছিল ,
ঠোকরানো রোজনামচা থেকে হারিয়ে গেছে হরফে
মেলবন্ধন সিঁড়ির ধাপ পেরিয়ে কাল ভৈরবীর স্রোতে ,,
ল্যাপটপের পাসওয়ার্ড এবার বদলে দেওয়া দরকার
ফিরবে না আর কখনো অপেক্ষায় করা চোখ
একটা অপেক্ষা অবহেলায় মরে যায় একদিন...
,
সময়ের সহবাসে লিপ্ত কিছু
ভগ্নাংশের কান্না সময়ের বুকেই চিহ্ন স্বাক্ষর মাত্র ,,
স্পটলাইট নিভে যায়
চরিত্রের গায়ে আবারও নতুন পোশাক...
এভাবে
আমরা নিশ্চিত হারিয়ে যাই প্রাচীন হরফের মত ,
যেখানে কখনো কোনো আবিষ্কার
পৌঁছতে পারবে না,
কেবল হারিয়ে যাওয়া বুকের পাটাতনে চরিত্র আসে
নতুন রুপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন