...
.সবাই ফিরে আসে না কারন সবসময় পথ
সে ইজাজত দেয় না,
নদীর পাড় ভাংচুর হয় সাথে থাকে ভাংনের
কান্নাটুকু।
এ শহরে পুর্নতা অপুর্নতা সবই কাঁচের বয়ামে সাজানো
এ শহরে রবি ঠাকুর আর সুভাসবোস মানে সাজগোজ
করা মঞ্চ , এ শহরে অধিকার শব্দটা পা কিংবা গা চাটার
প্রতি শব্দ,
তবু মানুষ চিরকাল মুসাফির আর তাই জন্মের
দায় কাঁধে নিয়ে ধোপদুরস্ত পোশাকআশাকে ফেরি
করে জীবনের হিসেব।
অথচ এই শহরে নাগরিক ভুমিকায় কেউ ব্যার্থ নয়
সকলেই শ্রেষ্ঠ নায়ক কিংবা নায়িকা এক কথায়
শ্রেষ্ঠ অভিনেতা।
#সই
(ফিরে যাওয়া যায় না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন