বুকের ভেতোর 'দ'এর মত ওরা থাকে
বসত করে পরম আশ্রয় চায়,
দৈন্য যাপনে ওরা আমায় ঘিরে ঘিরে বাঁচে
অথবা আমি ওদের জড়িয়ে।
এ শহরের ভীড়ে মন হারিয়ে যায় তবু ওরা সংগত
হারায় না,
সম্পর্ক বুনে নেয় আমার হাড় পাঁজরের মজ্জায়
আমোঘ প্রেমে বুকের ভেতর কুরে খায় ছইয়ের
বাঁধন... রক্ত ছলকে পরে গলার কাছে
ওরা দলা পাকিয়ে ভীড় জমায়... মহেন্দ্রক্ষনে
অধিকার করে নেয় এই আমিটাকে।
ক্লান্ত বালিশ আঁকড়ে মুখোমুখি যখন দিন যাপনের
কথকতা চলে মনে হয় আয়নায় সেই চেনা মুখের আদল
যে আদল একদিন দুঃখ ডাক নাম রেখে
মিশে গেছে আমারই দহন দ্রোহে,,
খুঁজে ফিরি ভিড়ের মহড়ায়... জীবন সংলাপে
কখনো কখনো মুছে গেছে ওরা আর তখন
হাতড়ে বেড়াইব নিজের ঘরে এক অপেক্ষা
আমার উত্তরের বারান্দায় মরসুম বদল হয়েছে
তবু সমস্ত না থাকায় ছায়ার মত ওরা আমাকে ঘিরে
আমাতে বাস করে জন্মভর।
মানুষ আসে যায় কারনে সম্পর্ক গিঁট বাঁধে
ওরা লুকিয়ে অপেক্ষা করে ওরা অপেক্ষায় থাকে ঘুম না আসা রাতের দোরগোড়ায় মানুষের ,
যে রাতে বালিশ আঁকড়ে নদীর গল্পে সভ্যতা ভাংচুর হয় সে রাতে ওরা থাকে পাশে পাশে কাছে কাছে অন্তরমহল বিছিয়ে,,
ওদের যারা ওদের ভয় পায় ... তারা দুঃখ বলেই
দূরে সরিয়ে দিতে চায়
এ মন ওদের অপেক্ষায় এক জীবন চাতক।
তাহাদের কথা
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন