যেতেই হয় একদিন... যেতেই
হয় কারন পৃথিবী চিরন্তন নয়
বিশ্বাস করো না করো একাই সফরে নিজের
সাথে নিজের সংগ দিতে হয়।
রবি ঠাকুরের কবিতা কোনো মৃত্যুরই ওপারেই সাথে
থাকে না,
মানুষ চিরকাল নিজেই নিজের ইস্ট দেবতা,
সময় মরসুম বদলের সাথে টিক টিক
শব্দে হেঁটে যায়,
পাথরের কোনো নেশা নেই সে যুক্তিহীন অহল্যার
ভুমিকায়
আর ইতিহাস পড়ে থাকে সময়ের দেরাজে।
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন