বাক্স পেটারা গুছিয়ে রাখা হয়েগেছে...
শব্দ-বন্ধনীর প্রতিটা পাতা সাফ সুতরা করে
ইস্তিরি করে রাখা এখন,
ছড়িয়ে ছিটিয়ে থাকা আফসোস গুলো সাফ করে
জার্ম-ক্লিনার দিয়ে ধুয়েমুছে নেওয়া হয়েছে,
ভাঙ্গা আয়নার পাশে পুরোনো কানের দুল থেকে
স্মৃতিরা এখন আর হাওয়ায় দুলে ওঠে না মুচকি হেসে।
সময়ের মত মানুষ ও একদিন ফুরিয়ে যায়
তার গলার স্বরে কান্নারা হস্তাক্ষর লিখে দেয় নিয়মের
বাইরে ,,
উঠোনের তারে রোজ কিছু ভিজে যাওয়া না বলা
কথাদের শুখিয়ে নিতে হয় ... কারন না বলা কথাদের
রক্তক্ষরণ গড়িয়ে মাটি ছুঁয়ে ফেলা নিষেধ।
কখন যেন সব গুলিয়ে যায় সমস্ত অভিধানের
বাইরে এক অচেনা সফরে আজনবী...
দরজা খোলা সভ্যতায় কাছাকাছি মানুষগুলো
কখন যেন একে অপরের বিপরীতে হাঁটতে থাকে
অথচ ওরা হয়তো বা এক কফিনে ঘুমোতে চেয়ে
কোনো একদিন পারিজাতীয় সংগমে একে অপরের
হাতের রেখাদের একাকার করেছিলো,,
....তবু কেউ কাউকে আটকে রাখতে পারে না.... বিপরীতে
হারিয়ে যেতে।
#সই (বিপরীত কাব্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন