"ভালবাসা মানে তার নিজে ভালোতে বাস কারতে শেখা"
.
আশমানী সামিয়ানাটায় লেখা গল্পেরা ঝরে পরে,
স্বপ্নের আকাশবাতি ঠিকানা জানে না... জানে না
ন্যাভিগেশন খুলে কি ভাবে গন্তব্যে পৌঁছাতে হয়।
হাজারো ক্ষতদের ঝরিয়ে ফেলে আকাশ ওই
মাটির বুকেই , স্বপ্নের নটে গাছ কখনো বোধিবৃক্ষ
হয় না তবু।
মন অপেক্ষা শব্দটায় মোহের গিঁট বাঁধলেও সময়
সে গিঁটে আড়ালে ফসকা গেরো দিয়ে রাখে,,
ঘরে ফেরার অপেক্ষায় মুঠোফোনে চেনা অক্ষরবন্ধনী
ইশারা রেখে যায় ... অথচ সময়ের ঘরে চিরকালই ভুলের
বাস তাই দুইয়ে দুইয়ে চার হয় না শেষ মেষ ।
অথচ ভালবাসা প্রমাণ করতে খুব বেশি দাম দিতে হয় না
ভালবাসা আসলেই কুঁড়ে ঘরে চাঁদের আলোর মত,
ভালবাসা আসলেই আত্মিক স্পর্শ
ভালবাসা আসলেই নিজের ভেতোরে ঈশ্বর কে খুঁজে
পাওয়া আর তারপর অন্য সমস্ত চাওয়া পাওয়া বড্ড নগন্য
মনে হয়।
ভালবাসার থেকে বেহতর কিছু হয় না,
আসলেই এই বর্ষণ এই আকাশের সামিয়ানা
থেকে মুক্তির গল্পের মাটিতে হারিয়ে যাওয়া
এসব কিছুই এক অপেক্ষা থেকে আর এক অপেক্ষায়
হেঁটে যাওয়া ভালবাসা।
#সই
(ভালবাসার নগর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন