হঠাৎ বৃষ্টি নামলে তুই সামনে এসে
আর বলিস না আয় ছই এর নিচে দাঁড়াবি আয়,
শেষ আশ্রয় হাওয়ায় হারায় বুকের মাঝে
আগুন নেভা কালো অসুখ,
বৃষ্টির জল চোখের উপত্যকায় ঘর ভাঙা ভাসান,,
কেউ কথা দেয়নি তবু আশায় সাজানো মাহফিলে
হাস্নাহেনার হাসির জন্ম হয়,
আমি জীবন শৈলী ফেলে সমস্ত অস্ত্র নিচে রেখে ফিরতে চাই
আমি সমস্ত দরজার চৌকাঠ ছেড়ে তুমুল বৃষ্টিতে ভিজতে চাই একা,,
কথারা শব্দের ঘর ছেড়ে যেতে চায়
মন নির্বাক সময়ের বৃষ্টিতে আপামর শেষবার ভিজতে চায়,
শেষ বাস চলে যাবে আমি আমি শেষ বার শেষ যাত্রী
সে বাসের।
আমার আগুন নেভাক এ শহরের সব ধুয়ে দেওয়ার অংিকার
এ বৃষ্টি।
#সই (শেষ বার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন