মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

লুকোনো নকশা

ববিনের রিলে নকশা লুকোনো ....
সেতুহীন চাঁদের পাহাড়ে একটা হাতছানি  যেন সারা শহরটাকে হিপ্নোটাইস করে ফেলছে ।
ইস্তেহারে পঞ্চাশ শতাংশ কম দাম দেখে মানুষের ভিড়ে মানুষ হারিয়ে যাচ্ছে ,, কিংবা বাই ওয়ান গেট ওয়ান  এর চোখ ঝলসে যাওয়া আলাদিনের প্রদীপ।
নিউটাউনের বাসস্ট্যান্ডএ ঠোঁটের উষ্ণতায় চেনা গন্ধ অথচ ....স্পর্শ হীন , তবু অফিস ফেরৎ বেঁচে থাকায় নিজেকে খুঁজে নেওয়া ...,,

আজ বোধহয় বৃষ্টি থামবে না সেলাই কলের ববিনে এক ঘেয়ে ঝিরি ঝিরি নকশা , 
আর গ্রহণ লাগা রাজপথে একলা নেতিয়ে পড়া উৎসব ....
আমি মেঘেদের চেহারায়  যখন শব্দ জব্দ লিখি এই নির্জন প্রতিক্ষালয়ে .... শ্যাওলা পিচ্ছিল জেব্রা ক্রসিং আর হাইফেনের গোলার্ধ ধরে একটা আত্মা একা একা আশ্রয় খুঁজে বেড়ায় তখন ,,
সে বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছে একটা আত্মার সাথে মৃত দেহ ...বইছে কাঁধে একা ,,
 দূর থেকে এসব দৃশ্য ববিনের রিলে সুতোর বুননে 
আর সেলাই কলের সঙ্গমে মাখামাখি হচ্ছে ,,
উৎসবের  আড়ালে দৌড়ে আসা
জল কাদায় ডোবা বিপরীত জানুসন্ধি কেউ দেখতে পায় না ।
_ভাঙা কলমের রেশ  দৃষ্টিহীন সড়কে ছড়িয়ে দেয়  দিব্যতার আলো
একা একা কথা বলি 
___ ভৈরবী প্রেমে  মগ্ন মন ......
অন্তহীন শূন্যতায় সংকেতের লেনদেন চলে ওই আত্মার সাথে...
আঙুলের কোণে কখনও কেউ
লুকিয়ে থাকা __যন্ত্রণার আর্তনাদ শোনে না ...সে ও প্রতিক্ষালয় দুজনেই জানে অথচ 
একবারও ভাবে না  ___ উৎসব ফুরিয়ে এলে 
ইশতেহারের পঞ্চাশ শতাং ছাড় আর বাই ওয়ান গেট ওয়ান ... নিয়ে যাবে সুমন বাবুর দশ ফুট বাই দশ ফুটে থাকা মানুষ নামক ........ ববিনের রিলে নকশা লুকোনো .....সারা রাত সেলাই কলের সাথে অদ্ভুত সঙ্গম ......বলতে পারো কেনো এ শহরটা এত অসহায় ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন