এভাবে আলাদা হওয়া যায় না ....
এভাবে বাতাসকে থমকে দেওয়া যায় না .....
এভাবে আলো কে তুমি রুখতে পারো না ....
এভাবে শহরটাকে পাথরের স্থাপত্য করা যায় না ....
এভাবে চাইলেই নিঃস্ব করে দেওয়া সম্ভব নয়....
এভাবে উপন্যাসের মাঝ পাতায় উপসংহার লেখা হতে পারে না .......
এভাবে সমস্ত ঘরের দেওয়াল ভেঙে দেওয়া যায় না ....
এভাবে এক শহরে এক রাস্তায় ঘড়ির কাঁটার এক সময়ে পথ চলতে ....অচেনা ভাবা যায় না ....
এভাবে সহজ কথাটা ততটা সহজে বলা যায় না ....
এভাবে মুখ ফিরিয়ে চলে গেলে একটা পূর্ণচ্ছেদ আঁকা যায় না ..........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন